Bartaman Logo
৯ জুন, ২০২৬

মোদির ফোনেই যুদ্ধ বন্ধ হতে পারে, দাবি আমিরশাহির প্রাক্তন রাষ্ট্রদূতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফোনেই কাজ হতে পারে। থেমে যেতে পারে ইরান-ইজরায়েলের সংঘাত। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানালেন ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহির প্রথম রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জা

মোদির ফোনেই যুদ্ধ বন্ধ হতে পারে, দাবি আমিরশাহির প্রাক্তন রাষ্ট্রদূতের
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফোনেই কাজ হতে পারে। থেমে যেতে পারে ইরান-ইজরায়েলের সংঘাত। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানালেন ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহির প্রথম রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জা। ভারতের কূটনৈতিক অবস্থান এবং ইরান-ইজরায়েলের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন তিনি। হুসেন হাসান মির্জার কথায়, ‘ভারত মহান দেশ। এই মুহূর্তে ভারতের যা প্রোফাইল, তাতে নরেন্দ্র মোদির একটি ফোনেই ইরান ও ইজরায়েলের যুদ্ধ থেমে যেতে পারে। সম্প্রতি ইজরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরানের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। কারণ ইরানের তেলের অন্যতম বড়ো ক্রেতা ভারত। তাই বিষয়টি খুবই সহজ। মোদি কথা বললেই সমস‌্যার সমাধান হয়ে যাবে।’ প্রাক্তন রাষ্ট্রদূত জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহির এই যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা নেই। এমনকি আরব আমিরশাহি তার মাটি থেকে ইরানের বিরুদ্ধে কোনো কার্যকলাপের অনুমতিও দেয়নি। তবুও যুদ্ধের প্রভাব পড়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সম্মুখীন হয়েছে দেশ। এই সংঘাত যেন আর ছড়িয়ে না পড়ে, সেদিকেই নজর দিতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ