Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইমরানের মুক্তি চাই: ভক্তকে মাঠে ঢুকতে দিল না পুলিশ

ইমরান খানের মুক্তির দাবিতে সুর চড়ছে ক্রিকেট বিশ্বে। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি প্রাক্তন পাক অধিনায়ক। জেলে তাঁর উপর নিগ্রহ নিয়ে জল্পনা তুঙ্গে।

ইমরানের মুক্তি চাই: ভক্তকে মাঠে ঢুকতে দিল না পুলিশ
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিডনি: ইমরান খানের মুক্তির দাবিতে সুর চড়ছে ক্রিকেট বিশ্বে। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি প্রাক্তন পাক অধিনায়ক। জেলে তাঁর উপর নিগ্রহ নিয়ে জল্পনা তুঙ্গে। কয়েকদিন আগে কপিল দেব, সুনীল গাভাসকর, অ্যালান বর্ডারের মতো কিংবদন্তিরা প্রাক্তন তারকার মুক্তির দাবি তোলেন। সেই ঢেউ আছড়ে পড়ল ক্রিকেট মাঠে। শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়া বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করার সময় আটকানো হয় এক দর্শককে। তাঁর জার্সিতে লেখা ছিল-‘ইমরান খানকে মুক্তি দেওয়া হোক।’ সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করেন। এমনকি, জার্সি বদলে মাঠে প্রবেশের নির্দেশ দেওয়া হয়। তবে লুক ব্রাউন নামক জনৈক সমর্থক রাজি হননি। নিজের দাবিতে অনড় থাকেন তিনি। ব্রাউনের মন্তব্য, ‘আমি ভুল করিনি। গোটা বিশ্বের একই দাবি হওয়া উচিত।’

Advertisement

পাকিস্তান ক্রিকেটে ইমরানের অবদান অপরিসীম। ১৯৯২ সালের বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। অবসরের পর রাজনীতিতে পদার্পণ করেন ইমরান। দেশের প্রধানমন্ত্রীও নির্বাচিত হন কিংবদন্তি অলরাউন্ডার। কিন্তু দুর্নীতির অভিযোগে তাঁর গ্রেপ্তারির পর তীব্র বিতর্ক চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ