Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটার তালিকার ম্যাপিংয়ে এখনও পর্যন্ত মিলেছে ৩ কোটি ৪৮ লক্ষ ভোটদাতার নাম

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ (২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার তুল্যমূল্য বিচার)।

ভোটার তালিকার ম্যাপিংয়ে এখনও পর্যন্ত মিলেছে ৩ কোটি ৪৮ লক্ষ ভোটদাতার নাম
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শুভঙ্কর বসু, কলকাতা: স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ (২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার তুল্যমূল্য বিচার)। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২৩টি জেলার মধ্যে সাতটি জেলায় ম্যাপিংয়ের প্রক্রিয়া শেষ হয়েছে । বাকি জেলাগুলিতেও কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে বলে খবর। সবকটি জেলা মিলিয়ে পুরনো ভোটার তালিকার সঙ্গে এখনও পর্যন্ত ৩ কোটি ৪৮ লক্ষ ভোটারের মিল পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ম্যাচিংয়ের কাজ কাজ শেষ হওয়া জেলাগুলিতে তালিকা আপলোড হয়েছে বলেও জানা গিয়েছে। দ্রুত বাকি থাকা সব জেলার ম্যাপিংয়ের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন । ‌

Advertisement

২০০২ সালে যখন রাজ্যে এসআইআর হয়েছিল, তখন গোটা প্রক্রিয়া হয়েছিল হাতে-কলমে। অনলাইনে বা কম্পিউটারের মাধ্যমে কাজ করার কোনও অবকাশ ছিল না। এবার পুরো প্রক্রিয়া হচ্ছে অনলাইনে। তাই জেলাশাসকদের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করার জন্য একজন অতিরিক্ত সিইও স্তরের কর্মকর্তাকে নিযুক্ত করা হতে পারে বলেও খবর। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার এখনও পর্যন্ত যতজন ভোটারের মিল পাওয়া গিয়েছে, তাদের কোন সমস্যা থাকছে না। এসআইআর পর্যায়ে আপনা আপনি তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে। প্রাথমিকভাবে ১৫ অক্টোবরের মধ্যে গোটা রাজ্যে ম্যাপিং এর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। তাতে দেখা যাচ্ছে, সাতটি জেলা ছাড়া বাকি জেলাগুলোর এখনও কমবেশি কিছু কাজ বাকি রয়ে গিয়েছে।
এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে তুলনামূলকভাবে সময়ের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। যদিও ওই জেলাগুলির ক্ষেত্রে ম্যাপিংয়ের কাজ শেষ করার সময়সীমা আগেই বৃদ্ধি করা হয়েছে। যে সাতটি জেলায় ম্যাপিং এর কাজ শেষ হয়েছে, সে সব জেলায় শতাংশের বিচারে যে মিল পাওয়া গিয়েছে তা হল, ঝাড়গ্রাম-৫১.৩৬ শতাংশ, পশ্চিম মেদিনীপুর-৬২.৯৪ শতাংশ, কালিম্পং-৬৫.২৭ শতাংশ, আলিপুরদুয়ার-৫৩.৭৩ শতাংশ, পুরুলিয়া-৬১.২৯ শতাংশ, কলকাতা উত্তর-৫৫.৩৫ শতাংশ, মালদহ-৫৪.৪৯ শতাংশ ।
কমিশনের এক কর্তার মতে, গত ২৩ বছরে কলকাতার শহরতলির অঞ্চলে দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ম্যাপিংয়ের কাজে দেরি হচ্ছে । বিপুল সংখ্যক মানুষ কলকাতা থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে মানুষজন এই রাজ্যে এসে বসবাস করছেন । ২০০২ সালে জেলাগুলিতে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, যার ফলে পুরনো তথ্যের উপর ভিত্তি করে নতুন তথ্য ম্যাপ করা কঠিন হয়ে পড়ছে ।

Advertisement
সম্পর্কিত সংবাদ