Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বিডিও অফিস চত্বরে জঙ্গলের মধ্যে ভোটার কার্ড! প্রতিক্রিয়া দিলেন জেলাশাসক

রাজগঞ্জের বিডিও অফিস চত্বরে জঙ্গলে ভোটার কার্ড উদ্ধার নিয়ে প্রতিক্রিয়া দিলেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন। তিনি...

বিডিও অফিস চত্বরে জঙ্গলের মধ্যে ভোটার কার্ড! প্রতিক্রিয়া দিলেন জেলাশাসক
  • ৬ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

রাজগঞ্জের বিডিও অফিস চত্বরে জঙ্গলে ভোটার কার্ড উদ্ধার নিয়ে প্রতিক্রিয়া দিলেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন। তিনি বলেন, ওগুলি পুরনো ভোটার কার্ড। নষ্ট করে দেওয়া হবে। রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল বলেন, যে ভোটার কার্ডগুলি জঙ্গলে পাওয়া গিয়েছে, সেগুলি বেশ কয়েক বছর আগের। ওই কার্ড নিয়ে ভোটারদের নতুন কার্ড দেওয়া হয়েছে। পুরনো কার্ডগুলি ব্লক প্রশাসনের কাছে ছিল। সম্ভবত ওই কার্ডগুলি গোডাউনে রাখা ছিল। গোডাউনটি এখন পরিষ্কার করা হচ্ছে। সেই কারণে হয়তো কোনওভাবে ওই পুরনো ভোটার কার্ডগুলি বাইরে এসেছে। তবে ওইগুলি নষ্ট করে দেওয়া উচিত ছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ