Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শচীনের ‘সবকিছুই’ চান বিরাট

শচীন তেন্ডুলকরের যোগ্য উত্তরসূরি কে? জবাবে বিরাট কোহলির নাম নিতে দু’বার চিন্তা করবেন না ক্রিকেটপ্রেমীরা। অনেকে তো আবার দু’জনের তুলনাও টানেন।

শচীনের ‘সবকিছুই’ চান বিরাট
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: শচীন তেন্ডুলকরের যোগ্য উত্তরসূরি কে? জবাবে বিরাট কোহলির নাম নিতে দু’বার চিন্তা করবেন না ক্রিকেটপ্রেমীরা। অনেকে তো আবার দু’জনের তুলনাও টানেন। কে গ্রেট? ধূমায়িত চায়ের আড্ডায় এমন প্রশ্ন হামেশাই কানে আসে। কিন্তু, এই তুলনা বিরাট নিজেই চান না। বরং শচীনকে নিজের আইডল মানেন তিনি। সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক ভিডিয়োতে কোহলিকে প্রশ্ন করা হয়, ‘শচীনের কোন জিনিস আপনি নিতে চাইবেন?’ সঙ্গে সঙ্গে ভিকে বলেন ‘সবকিছু’। এরপর তাঁর সংযোজন, ‘আর বিশেষ কোনও একটা জিনিস হলে বলব ল্যাপ শট। শচীন পাজিই স্পিনারদের প্রথম নিখুঁতভাবে ল্যাপ শট খেলেন। সেটা এখনও চোখে ভাসে।’ উল্লেখ্য, টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলি লন্ডনেই থাকেন। কেবলমাত্র দেশের হয়ে ওডিআই ম্যাচ খেলতে দেশে ফেরেন মহাতারকা। তবে সম্প্রতি বিশেষ কোনও এক কারণে সস্ত্রীক ভারতেই রয়েছেন তিনি। বিরাট ও অনুষ্কা শর্মাকে ইন্ডিয়া গেটের সামনে দেখা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ