Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দ্রীয় বাহিনীর সাঁজোয়া গাড়ি দেখে অবাক গ্রামবাসী

বৃহস্পতিবার ময়নাগুড়ির সাপটিবাড়ি এলাকায় গ্রামবাসীরা অবাক হয়ে যান একটি গাড়ি দেখে। গ্রামবাসীদের দাবি এমন গাড়ি তাঁরা এর আগে চোখের সামনে কোনোদিন দেখেননি

কেন্দ্রীয় বাহিনীর সাঁজোয়া গাড়ি দেখে অবাক গ্রামবাসী
  • ১৭ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: বৃহস্পতিবার ময়নাগুড়ির সাপটিবাড়ি এলাকায় গ্রামবাসীরা অবাক হয়ে যান একটি গাড়ি দেখে। গ্রামবাসীদের দাবি এমন গাড়ি তাঁরা এর আগে চোখের সামনে কোনোদিন দেখেননি। গাড়িটি ছিল সিআরপিএফের। সেই সাঁজোয়া গাড়ির দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন গ্রামবাসীরা। অনেকেই তুললেন ছবি। গাড়ি দেখতে ছুটে এলেন অনেকেই। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার পদস্থ প্রশাসনিক কর্তারা সুস্থির হাট, ছোট দোমহোনি সহ বিভিন্ন এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাঁদেরকে নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে প্রশাসনের কর্তারা আশ্বস্থ করেন। পাশাপাশি ভোটারদের কেউ প্রভাবিত করছে কি না সেটাও গ্রামবাসীদের কাছ থেকে তাঁরা জানতে চান। প্রশাসনের কর্তারা বলেন, এবার ভোট শান্তিপূর্ণ ভাবেই হবে। 

Advertisement

ময়নাগুড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। ব্লকে ২১টি স্পর্শকাতর বুথ রয়েছে এবং দু’টি অতি স্পর্শকাতর বুথ রয়েছে। সিআরপিএফের অফিসার মনোজ ত্রিপাঠি বলেন, আমরা জনসাধারণের সঙ্গে কথা বলছি। তাদেরকে ভরসা দেওয়া হচ্ছে। ভয় মুক্ত হয়ে যেন সবাই ভোট দেন। জলপাইগুড়ির পুলিশ সুপার অমরনাথ কে বলেন, যে সমস্ত বুথে আগের ভোটগুলিতে সমস্যার রিপোর্ট ছিল, সেই সমস্ত স্থানে আমরা যাচ্ছি। গ্রামবাসীদের আশ্বস্ত করা হচ্ছে। 
সাপটিবাড়ি এলাকার বাসিন্দা বীরেন রায়, সুবল বর্মনরা বলেন, কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের কর্তারা এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। তবে এদিন যে গাড়িটি আমরা দেখতে পেলাম তাতে আমরা অবাক। এই গাড়ি আমরা এর আগে কোনোদিন দেখিনি। সেটার দিকেই কিন্তু আমরা সকলে তাকিয়ে ছিলাম। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ