Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিক্রান্তের পেশাদারিত্ব

বিক্রান্তের পেশাদারিত্ব
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পেশাদার। বলি পাড়ায় এই বিশেষণেই পরিচিত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। যে কোনও চরিত্র সমান পারদর্শিতায় পর্দায় ফুটিয়ে তোলেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা। তার জন্য প্রস্তুতি পর্বেও অক্লান্ত পরিশ্রম করেন তিনি। ঠিক যেমন করছেন পরবর্তী ছবির জন্য। শোনা যাচ্ছে, এবার আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্করের ভূমিকায় দেখা যাবে বিক্রান্তকে। ইতিমধ্যে সেই ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। এই ছবির জন্য দাড়ি বড় করতে হচ্ছে তাঁকে। সদ্য অভিনেতার এই লুক প্রকাশ্যে এসেছিল। তারপর থেকেই বিক্রান্তের ডেডিকেশন প্রশংসিত হচ্ছে নানা মহলে। আধ্যাত্মিক গুরুর জীবন নির্ভর এই সিনেমা আন্তর্জাতিক স্তরেও চর্চিত হবে বলে বিশ্বাস নির্মাতাদের। তাই এই ছবির জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছেন বিক্রান্ত। সিদ্ধার্থ আনন্দ ও মহাবীর জৈন প্রযোজিত ছবিটির শ্যুটিং শীঘ্রই শুরু হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ