Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ছবি ছাড়লেন বিক্রান্ত

ফের ধাক্কা খেল ফারহান আখতারের ‘ডন ৩’। প্রথমে এই ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করার কথা ছিল কিয়ারা আদবানির

ছবি ছাড়লেন বিক্রান্ত
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফের ধাক্কা খেল ফারহান আখতারের ‘ডন ৩’। প্রথমে এই ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করার কথা ছিল কিয়ারা আদবানির। তবে তিনি অন্তঃসত্ত্বা। সে কারণে ছবিটি ছাড়তে হয়েছিল অভিনেত্রীকে। সেই জায়গায় কৃতী শ্যাননকে ভেবেছেন নির্মাতারা। এই আবহে শোনা যাচ্ছে, আরও একজন অভিনেতা ছবিটি ছাড়লেন। তিনি বিক্রান্ত ম্যাসি। সিনেমায় খলচরিত্রে অভিনয়ের কথা ছিল বিক্রান্তের। তবে চরিত্রের আঙ্গিক পছন্দ হয়নি তাঁর। ফারহান পরিচালিত এই ছবির ভিলেন অত্যন্ত মৃদুভাষী। হাসিমুখে খারাপ কাজে লিপ্ত হয় সে। চরিত্রের এই আঙ্গিকই পছন্দ হয়নি অভিনেতার। বরং তিনি অ্যাকশন অবতারে অবতীর্ণ হতে চেয়েছিলেন। মতের অমিলের জন্যই ছবিটি ছাড়লেন বিক্রান্ত। তাঁর পরিবর্তে বিজয় দেবেরাকোন্ডাকে ভাবছেন নির্মাতারা। আবার আদিত্য রায় কাপুরকে নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ