• এবার ম্যাজিশিয়ানের ভূমিকায় অভিনেতা ভিকি কৌশল। ‘সর্দার উধাম’-এর পর ফের পরিচালকের সঙ্গে জুটি বাঁধলেন অভিনেতা। বর্তমানে ‘ছাভা’র সাফল্যে ভাসছেন ভিকি। এই আবহে সামনে এল তাঁর পরবর্তী সিনেমা ‘এক জাদুগর’ পোস্টার। কমেডি ঘরানার ছবিতে ভিকির বিপরীতে কে থাকবেন, তা স্পষ্ট নয়।



