• ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়েল ছাড়লেন অভিনেতা বরুণ ধাওয়ানও। অনীশ বাজমির কমেডি ড্রামা ঘরানার ‘নো এন্ট্রি ২’ ছবিতে অভিনয় করার কথা ছিল বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও অর্জুন কাপুরের। তবে এর আগেই ছবিটি ছেড়ে দিয়েছেন দিলজিৎ। তা নিয়ে বিস্তর জলঘোলা চলছিল ইন্ডাস্ট্রিজুড়ে। জানা গিয়েছিল, সময়ের সমস্যার কারণে দিলজিৎ ছবিটি ছেড়েছেন। প্রযোজক বনি কাপুর নিজে এই বিষয়টি জানিয়েছিলেন। এই আবহে এবার শোনা যাচ্ছে, বরুণও ছাড়লেন সিনেমাটি। এখানেও কারণ সময়। এই মুহূর্তে ‘ভেড়িয়া ২’ ছবির কাজে ব্যস্ত অভিনেতা। এই ছবির জন্য আগেভাগেই তারিখ দিয়ে রেখেছেন তিনি। সে কারণে ‘নো এন্ট্রি’র সিক্যুয়েল ছাড়তে বাধ্য হলেন নায়ক। দিলজিৎ ও বরুণের পরিবর্তে কাদের এই ছবিতে দেখা যাবে, তা নিয়ে চর্চা চলছে।



