Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত: আইএফএবি

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা-সুইৎজারল্যান্ড ম্যাচে ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত ভুল ছিল। এমনটাই দাবি ফুটবলের নিয়মনীতি নির্ধারক সংস্থা, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি)।

এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত: আইএফএবি
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জুরিখ: বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা-সুইৎজারল্যান্ড ম্যাচে ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত ভুল ছিল। এমনটাই দাবি ফুটবলের নিয়মনীতি নির্ধারক সংস্থা, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি)। উল্লেখ্য, শেষ আটের ম্যাচে এমবোলোকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখানো হয় আর্জেন্তিনার পারাদেসকে। তবে ভার-এ দেখা যায়, পারাদেস ফাউল করেননি। এরপরই রেফারি ‘মিসটেকন আইডেন্টিটি’ প্রয়োগে এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। আইএফএবি’র বক্তব্য, ‘মিসটেকন আইডেন্টিটি নিয়মের বর্তমান উদ্দেশ্য এটা নয়। ভারের সাহায্যে ফাউলকারী সঠিক খেলোয়াড়কে শনাক্ত করা যাবে। ফাউলের পর্যালোচনার অধিকার নেই ভারের।’ ফিফা পালটা জানিয়েছে, রেফারির সিদ্ধান্ত সঠিকই ছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ