ইন্দোনেশিয়ায় আইসিসি’র পাঁচ দিনের সভা শুরু
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বালি: আইসিসি’র পাঁচদিনের বোর্ড মিটিং শুরু হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে। বোর্ড সদস্যরা ছাড়াও বিভিন্ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। একাধিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। পরের দু’টি বিশ্ব টেস্ট চ্যাম্পিনশিপের রোডম্যাপ ঠিক হতে পারে এই বৈঠকে। পাশাপাশি ২০২৮ থেকে ২০৩৫ পর্যন্ত আইসিসি’র একাধিক মেগা ইভেন্টের সূচি নিয়ে আলোচনা হবে। ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তাই গত জুলাই মাসে ফ্র্যাঞ্চাইজি লিগ রিভিউ গ্রুপ ও গভর্নন্স কমিটি তৈরি করা হয়েছিল। এই দুই কমিটির রিপোর্ট নিয়ে পর্যালোচনা হতে পারে। আসলে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগের দ্রুত প্রসার ঘটছে। তাতে ক্রিকেটের মূল কাঠামোর কোনও ক্ষতি হবে কিনা, সেটাই খতিয়ে দেখতে চাইছে আইসিসি।

Advertisement