Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬

বন্দে মাতরম বিতর্ক: কাশ্মীরিদের কি জেলে পাঠাতে চায় কংগ্রেস? বিস্ফোরক ওমর

সরকারি অনুষ্ঠানে সম্পূর্ণ বন্দে মাতরম গাইতে হবে। সদ্য বিষয়টা আইনসিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।

বন্দে মাতরম বিতর্ক: কাশ্মীরিদের কি জেলে পাঠাতে চায় কংগ্রেস? বিস্ফোরক ওমর
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: সরকারি অনুষ্ঠানে সম্পূর্ণ বন্দে মাতরম গাইতে হবে। সদ্য বিষয়টা আইনসিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। সেই সুবাদে শ্রীনগরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে গাওয়া হয় সম্পূর্ণ বন্দে মাতরম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা সহ ন্যাশানাল কনফারেন্স দলের শীর্ষ নেতারা। সম্পূর্ণ গানটি না গাইলেও, তাঁরা গোটা সময়টা উঠে দাঁড়িয়েছিলেন। কেউ কোনো অসম্মান করেননি। আর তাতেই ক্ষুব্ধ কংগ্রেস। হাত শিবিরের তরফে বরাবরই সম্পূর্ণ বন্দে মাতরম গাওয়ার বিরোধিতা করা হয়েছে। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। কংগ্রেসের সংগঠন-বিষয়ক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ন্যাশনাল কনফারেন্সকে উদ্দেশ করে বলেন, তারা যেন গানটির সংক্ষিপ্ত সংস্করণ গাওয়ার বিষয়টি মেনে চলে। এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ওমর আবদুল্লা। তাঁর দাবি, সংসদে যে আইন পাশ হয়েছে, তা মানতে সবাই বাধ্য। এই আইন কাশ্মীরের পাশাপাশি গোটা দেশে কার্যকর হয়েছে। অমান্যকারীর বিরুদ্ধে পদক্ষেপ হবে। জেলও হতে পারে। এমনটা হোক তিনি কোনোভাবেই চান না। কংগ্রেসকে বিঁধে তাঁর পালটা জবাব, কংগ্রেস কি কাশ্মীরিদের জেলে পাঠাতে চায়? যদিও ওমর জানিয়েছেন, তাঁর দল পূর্ণাঙ্গ বন্দেমাতরম গাওয়ার পক্ষে নয়। এই ইস্যুতে কংগ্রেসকে একহাত নিয়েছে বিজেপিও। বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, কংগ্রেসের এই আপত্তি প্রমাণ করছে যে দলটি একবিংশ শতাব্দীর নতুন ‘মুসলিম লিগ’-এ পরিণত হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ