Bartaman Logo
২৭ মে, ২০২৬

উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত পাঁচ

উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত পাঁচ
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
ফিরোজাবাদ: গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু পাঁচজনের। আহত কমপক্ষে ১৭ জন। জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।  বাসটিতে কমপক্ষে ২০জন যাত্রী ছিলেন। বাস চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। 
Advertisement
পুলিস সূত্রে খবর, ছেলে সিদ্ধার্থের মুণ্ডন অনুষ্ঠানের জন্য সপরিবারে মথুরা গিয়েছিলেন লখনউয়ের মোহাদ্দিনপুরের বাসিন্দা সন্দীপ। শুক্রবার বাসে করে লখনউ ফিরছিলেন তিনি। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই সন্দীপের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু হয়। প্রথমে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিসকে। আহতদের দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন সেখানে মৃত্যু হয় আরও দু’জনের। 
সম্পর্কিত সংবাদ