Bartaman Logo
২৭ মে, ২০২৬

উত্তরপ্রদেশে নার্সকে গণধর্ষণ, লঙ্কার গুঁ঩ড়ো গোপনাঙ্গে

উত্তরপ্রদেশে নার্সকে গণধর্ষণ, লঙ্কার গুঁ঩ড়ো গোপনাঙ্গে
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
জালাউন: নারকীয় অত্যাচারের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের জালাউন। এক নার্সকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ও ব্যাপক অত্যাচারের অভিযোগ। পুলিস জানিয়েছে, নির্যাতিতার গোপনাঙ্গে রড ঢুকিয়ে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নির্যাতিতা। 
Advertisement
ছুকড়ি থানা এলাকার এক হাসপাতালের নার্স ওই নির্যাতিতা। তাঁর স্বামী জানান, তাঁর স্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ স্কুটারে করে বাড়ি থেকে কর্মস্থলে রওনা দিয়েছিলেন। মাঝরাস্তায় কয়েকজন স্কুটার থামিয়ে তাঁকে নিকটবর্তী একটি ঝোপে নিয়ে যায়। সেখানে চারজন মহিলাকে ধরে রাখে। দু’জন ধর্ষণ করে। সেইসঙ্গে চলে নৃশংস অত্যাচার। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। তিনি পুরো ঘটনার কথা স্বামীকে জানিয়েছেন। 
জানা গিয়েছে, ওই নার্সের উপর নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত পুলিস সুপার প্রদীপ কুমারের নেতৃত্বে পুলিসের দল। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় বিবাহবহির্ভূত সম্পর্কের যোগও উঠে এসেছে। পুলিসের দাবি, নির্যাতিতা বিবাহিতা। তাঁর সঙ্গে গ্রামের এক যুবকের সম্পর্ক ছিল। সেই যুবকের পরিবারের লোকজনই ওই নার্সের উপর অকথ্য নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি পুরনো শত্রুতার জেরে এই অপরাধ, তা খতিয়ে দেখা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ