Bartaman Logo
২৭ মে, ২০২৬

উত্তরপ্রদেশে কিশোরী ছাত্রীকে মাসের পর মাস ধর্ষণ ও ব্ল্যাকমেল, ধৃত ২ শিক্ষক

উত্তরপ্রদেশে কিশোরী ছাত্রীকে মাসের পর মাস ধর্ষণ ও ব্ল্যাকমেল, ধৃত ২ শিক্ষক
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
কানপুর: কিশোরী ছাত্রীকে মাসের পর মাস ব্ল্যাকমেল ও ধর্ষণ। উত্তরপ্রদেশের কানপুরে এমনই অভিযোগে শুক্রবার একটি নামী কোচিং সেন্টারের দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সাহিল সিদ্দিকি (৩২) ও বিকাশ পোরওয়াল (৩৯)। এসিপি অভিষেক পান্ডে বলেন অভিযুক্তরা একাধিকবার তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ নির্যাতিতার। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।’
Advertisement
সূত্রের খবর, নিটের প্রস্তুতি নিতে কানপুরের ওই কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল নির্যাতিতা। গত জানুয়ারিতে নির্যাতিতাকে বাড়ির পার্টিতে ডাকে কোচিং সেন্টারের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক সাহিল। শুধু ছাত্রছাত্রীদের নিয়েই পার্টি হবে বলে জানিয়েছিল অভিযুক্ত। কিন্তু সাহিলের বাড়িতে গিয়ে ছাত্রী জানতে পারে, আর কাউকেই ডাকা হয়নি। অভিযোগ, সেখানে নাবালিকাকে মদ্যপান করিয়ে ধর্ষণ করে সাহিল। গোটা ঘটনার ভিডিও করে রাখে সে। এরপর ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে বারবার নাবালিকাকে ধর্ষণ করে সাহিল। পুলিসকে জানালে ছাত্রীর পরিবারকে খতম করার হুমকি দেওয়া হয়। কয়েকদিনের জন্য ছাত্রীকে বাড়িতে আটকেও রেখেছিল অভিযুক্ত। জোর করে নির্যাতিতাকে একাধিক পার্টিতে যেতে বাধ্য করত সাহিল। এমনই একটি পার্টিতে ছাত্রীটিকে ধর্ষণ করে কোচিং সেন্টারের রসায়নবিদ্যার শিক্ষক বিকাশ। পুলিসকে ওই ছাত্রী জানিয়েছে, মার্চে দোলের ছুটিতে সে বাড়িতে গিয়েছিল। খবর পাওয়ামাত্র ফোন করে ফিরে আসার জন্য চাপ দিতে থাকে সাহিল। 
সম্প্রতি সিসি ক্যামেরার ফুটেজে সাহিলের কুকীর্তি ধরা পড়ে যায়। গত বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা। দায়ের করা হয় এফআইআর। এরপর শুক্রবার রাতে তদন্তে নামে পুলিস। পরে সাহিল ও বিকাশকে গ্রেপ্তার করে পুলিস। 
সম্পর্কিত সংবাদ