Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তর-পূর্বাঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়নে সাড়ে ১০ হাজার কোটি বরাদ্দ

এবারের কেন্দ্রীয় বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়নের জন্য ১০ হাজার ৪৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি ২০০৯-’১৪ এর সময়কালের ২ হাজার ১২২ কোটি টাকার গড় বাজেট বরাদ্দের তুলনায়প পাঁচগুণ বেশি।

উত্তর-পূর্বাঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়নে সাড়ে ১০ হাজার কোটি বরাদ্দ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: এবারের কেন্দ্রীয় বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়নের জন্য ১০ হাজার ৪৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি ২০০৯-’১৪ এর সময়কালের ২ হাজার ১২২ কোটি টাকার গড় বাজেট বরাদ্দের তুলনায়প পাঁচগুণ বেশি। এই বাজেট বরাদ্দে নতুন লাইন এবং ডাবলিং প্রকল্প, ট্র্যাক পুনর্নবীকরণ কাজ, যাতায়ত সুবিধা, সড়ক সুরক্ষার কাজ, সেতু নির্মাণ কাজ, সিগন্যালিং, ওয়ার্কশপ আধুনিকীকরণ এবং যাত্রী সুবিধার মতো গুরুত্বপূর্ণ দিকগুলির উপর জোর দেওয়া হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের সাংবাদিকদের সঙ্গে বাজেট পরবর্তী আলোচনায় একথা জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, এই আলোচনা অনুষ্ঠানে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার (নির্মাণ) অরুণকুমার চৌধুরী উপস্থিত ছিলেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ