Bartaman Logo
২৭ মে, ২০২৬

উত্তরাখণ্ডের হোটেল থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার কলকাতার অধ্যাপকের দেহ

উত্তরাখণ্ডের হোটেল থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার কলকাতার অধ্যাপকের দেহ
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
দেরাদুন, ১১ নভেম্বর: কলকাতার এক অধ্যাপকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার ঘিরে রহস্য! উত্তরাখণ্ডের একটি হোটেল থেকে উদ্ধার করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শনের এই অধ্যাপকের দেহ। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। হোটেলের একটি বন্ধ রুমের ভিতর থেকেই তাঁর দেহ উদ্ধার করে পুলিস। মৃত অধ্যাপকের হাত, গলা ও ঘাড়ে গভীর ক্ষত চিহ্ন রয়েছে বলেই জানা যাচ্ছে। পুলিস সূত্রে খবর, মৃত ওই অধ্যাপকের নাম মৈনাক পাল। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিসও।
Advertisement
জানা গিয়েছে, সম্প্রতি দুই বন্ধুর সঙ্গেই  উত্তরাখণ্ডে ঘুরতে গিয়েছিলেন মৈনাক। কিন্তু কয়েকদিন পরেই তিনি একা ফিরে আসার সিদ্ধান্ত নেন। বন্ধুদের দাবি, তিনি জানিয়েছিলেন মেয়ের জন্য তাঁর মন খারাপ করছে। সেই মতো ফেরার উদ্দেশে একাই লালকুয়াঁয় একটি হোটেলে উঠেছিলেন মৈনাক। পরের দিন ট্রেন ধরার কথা ছিল তাঁর। কিন্তু, ওই হোটেলের রুম থেকে শনিবারই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। 
পুলিস সূত্রে খবর, হোটেলের কর্মীরাই দরজা ভেঙে মৈনাকের ক্ষত বিক্ষত দেহ প্রথমে দেখতে পান। এরপরেই খবর দেওয়া হয় পুলিসে। জানা গিয়েছে, মৃত দেহের ঘাড়ে, হাতে ও গলায় গভীর ক্ষত চিহ্ন ছিল। রক্তে কার্যত ভেসে গিয়েছিল মেঝে।
গোটা ঘটনায় স্তম্ভিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৈনাকের সহকর্মীরাও। গত ২০২২ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন। এর আগে প্রেসিডেন্সি কলেজেও অধ্যাপনার কাজ করেছেন তিনি। পুলিস তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ