Bartaman Logo
২৭ মে, ২০২৬

উত্তরাখণ্ডে খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ৪

উত্তরাখণ্ডে খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ৪
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
দেরাদুন, ২৫ ডিসেম্বর: উত্তরাখণ্ডের ভিমতালের কাছে একটি খাদে পড়ল যাত্রীবাহী বাস। আর সেই দুর্ঘটনার ফলে মৃত্যু হল চারজনের। জখম ২৪। আজ, বুধবার দুপুরে আলমোরা থেকে হলদিওয়ানির দিকে যাচ্ছিল বাসটি। আচমকাই ভিমতালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। এই দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিস ও দমকল। জখমদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিস সূত্রে জানা গিয়েছে, খাদ থেকে জখমদের উদ্ধার করতে ব্যবহার করা হয়েছে দড়ি। এই দুর্ঘটনার খবরে দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। জখমদের দ্রুত সুস্থতার কামনাও করেছেন তিনি। পাশাপাশি এই দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। মৃতদের পরিবারের সদস্যদের ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। গুরুতর জখমদের পরিবারের সদস্যদের ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। সামান্য জখমদের ১৫-২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করল উত্তরাখণ্ডের বিজেপি সরকার। কীভাবে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ