Bartaman Logo
২৭ মে, ২০২৬

উত্তরাখণ্ডে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৬

উত্তরাখণ্ডে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৬
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
দেরাদুন: সোমবার গভীর রাতে উত্তরাখণ্ডের দেরাদুনে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ছয় জনের। নিহতের মধ্যে তিনজন তরুণী ও তিনজন যুবক। আহত আরও একজন। বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। স্থানীয়দের তরফে জানা গিয়েছে, রাত দু’টো নাগাদ ওএনজিসি চকের কাছে দুর্ঘটনাটি ঘটে। তড়িঘড়ি পুলিসে খবর দেওয়া হয়। এরপর আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ছয় জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে তাঁরা কোথায় যাচ্ছিলেন এবং ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ