Bartaman Logo
২৭ মে, ২০২৬

উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় মৃত ৩৬, আহত বহু

উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় মৃত ৩৬, আহত বহু
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
দেরাদুন, ৪ নভেম্বর: মর্মান্তিক দুর্ঘটনা দেবভূমিতে! গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে  ৩৬ জনের। আহতের সংখ্যাও ২০। তবে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, অনুমান করা হচ্ছে বাসটিতে ৪৫ জনের বেশি যাত্রী ছিলেন।
Advertisement
আজ সোমবার কাকভোরে দুর্ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের আলমোড়া জেলার রামনগরে। জানা গিয়েছে, বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। সেই সময় আলমোড়ার মেরকুলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। যদিও দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। দুর্ঘটনার খবর পেয়েই এসডিআরএফ-এর তিনটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের খাদ থেকে তুলে এনে স্থানীয় হাসপাতালে পাঠানোর কাজও শুরু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, বাসটি প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে। ফলে যাত্রীদের অধিকাংশের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ‘আলমোড়া জেলার মেরকুলায় বাস দুর্ঘটনায় মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।’
সম্পর্কিত সংবাদ