Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গ মেডিক্যাল: ডেপুটি সুপারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

চার দফা দাবিতে বিক্ষোভ অবস্থানের দ্বিতীয় দিনে বিতর্কে জড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কন্ট্রাকচুয়াল ওয়াকার্স ওয়েলফেয়ার ফোরাম। কার্যত ডেপুটি সুপারের ধমক খেয়ে শনিবার অবস্থান থেকে সরে যান আন্দোলনকারীরা।

উত্তরবঙ্গ মেডিক্যাল: ডেপুটি সুপারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: চার দফা দাবিতে বিক্ষোভ অবস্থানের দ্বিতীয় দিনে বিতর্কে জড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কন্ট্রাকচুয়াল ওয়াকার্স ওয়েলফেয়ার ফোরাম। কার্যত ডেপুটি সুপারের ধমক খেয়ে শনিবার অবস্থান থেকে সরে যান আন্দোলনকারীরা। যদিও ফোরামের নেত্রী প্রতিমা চক্রবর্তীর অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন ভেস্তে দিতে এদিন ডেপুটি সুপার সুদীপ্ত মণ্ডল চূড়ান্ত দুর্ব্যবহার করেন। মহিলাদের সঙ্গে অশালীন ভাষায় কথায় বলেন। যদিও ডেপুটি সুপার বলেন, সবেতন চার দিনের ছুটি, পরিচয় পত্র, পে স্লিপ এবং ডিউটি রোস্টারের দাবিতে শুক্রবার থেকে সুপারের ঘরের সামনে এজেন্সির কিছু কর্মী আন্দোলনে বসেছিলেন। তাঁদের যে চারটি দাবি তার প্রত্যেকটির দায়িত্ব এজেন্সির মালিকের। হাসপাতল কর্তপক্ষের কোনও বিষয় নেই। কাজেই সেই সব বিষয় নিয়ে হাসপাতালের মধ্যে আন্দোলন করে কাজের পরিবেশ বিঘ্নিত করার জন্যই তাঁদেরকে এদিন সরে যেতে বলা হয়েছে। অশালীন বা দুর্ব্যবহারের কোনও প্রশ্নই নেই।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ