Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তর মেন্দাবাড়ি গ্রামে দিনভর দাপাল বাইসন

উত্তর মেন্দাবাড়ি গ্রামে দিনভর দাপাল বাইসন
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: রবিবার জলদাপাড়া জাতীয় উদ্যানের দলছুট একটি বাইসন দাপিয়ে বেরাল কালচিনির উত্তর মেন্দাবাড়ি গ্রামে। এদিন সাতসকালে গ্রমে বাইসন দেখে দিনের বেলাতেই গ্রামবাসীরা আতঙ্কে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে রাখেন। বাইসনটিকে পথ কুকুরের দল তাড়া করলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। যাঁরা বাইরে ছিলেন তাঁরাও নিরাপদ দূরত্বে চলে যান। পরে বনকর্মীরা কুনকি হাতি এনে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে জঙ্গলে নিয়ে যান। জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক নভজিৎ দে বলেন, সুস্থ হওয়ার পর বাইসনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ