নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোমবার উত্তর দমদমে খাদ্যদপ্তরের নতুন অফিসের উদ্বোধন হয়। অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকি সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এতদিন উত্তর দমদম পুরসভা ভবনেই খাদ্যদপ্তরের অফিস ছিল। তবে ওই অফিস ছিল ভগ্নপ্রায়। রেশন সংক্রান্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা ছিল। সেই পরিষেবা আরও উন্নত করতেই এদিন উত্তর দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ঝা-চকচকে নতুন অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, উত্তর দমদম পুরসভার মানুষের সুবিধার্থে উন্নত পরিকাঠামো যুক্ত নতুন খাদ্যদপ্তরের অফিস অগ্রণী ভূমিকা পালন করবে। রথীন ঘোষ বলেন, খাদ্যদপ্তরের প্রায় সব কাজ এখন অনলাইনে করা যায়। তা সত্ত্বেও যাঁরা অনলাইনে পারদর্শী নন, তাঁদের জন্য এই অফিস গুরুত্বপূর্ণ।



