Bartaman Logo
২৭ মে, ২০২৬

উৎসবের মাঝে আগুন

উৎসবের মাঝে আগুন
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
জয়ের উদযাপনের মাঝেই অগ্নিকাণ্ড। জখম নবনির্বাচিত প্রার্থী। মহারাষ্ট্রের চাঁদগড় বিধানসভা আসনে জিতেছেন নির্দল প্রার্থী শিবাজি পাতিল। শনিবার ভোটের ফল ঘোষণার পর তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন সমর্থকরা। ক্রেন থেকে ছড়ানো হচ্ছিল আবির। আরতি করছিলেন মহিলারা। এরইমধ্যে ক্রেন থেকে ছড়ানো আবির পড়ে আরতির থালায়। এর ফলে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে জখম হন স্বয়ং প্রার্থী। সেইসঙ্গে কয়েকজন সমর্থকও জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ