Bartaman Logo
২৭ মে, ২০২৬

উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়া কারও জমি কাড়তে পারে না সরকার: সুপ্রিম কোর্ট

উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়া কারও জমি কাড়তে পারে না সরকার: সুপ্রিম কোর্ট
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: সম্পত্তির অধিকার একটি সাংবিধানিক অধিকার। পর্যাপ্ত ক্ষতিপূরণ না দিয়ে কোনও ব্যক্তিকে তাঁর সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না। কর্ণাটকে জমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলায় এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে যে, ১৯৭৮ সালে ৪৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হলেও জনকল্যাণকারী রাষ্ট্রে এটি ব্যক্তির মানবিক অধিকার হিসেবে রয়ে গিয়েছে। পাশাপাশি সংবিধানের ৩০০(এ) অনুচ্ছেদেও এটিকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মনে করিয়ে দিয়েছে আদালত।
Advertisement
বেঙ্গালুরু-মাইসুরু পরিকাঠামো করিডর প্রকল্পের (বিএমআইসিপি) জন্য ২০০৩ সালের জানুয়ারিতে জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্ণাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ড (কেআইএডিবি)। ২০০৫ সালের নভেম্বরে জমির দখল নেয় প্রশাসন। কিন্তু ক্ষতিপূরণ না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন জমিহারারা। সেই মামলায় ২২ বছর পরেও মামলাকারী জমিহারাদের ক্ষতিপূরণ না দেওয়ার জন্য রাজ্যকে ভর্ৎসনা করেছে সর্বোচ্চ আদালত। আগামী দু’মাসের মধ্যে তাঁদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে বিশেষ জমি অধিগ্রহণ আধিকারিক (এসএলএও)-কে। অধিগৃহীত জমির বাজারমূল্য নির্ধারণ করতে হবে ২০১৯ সালের ২২ এপ্রিলের বাজার দর অনুদায়ী।
সম্পর্কিত সংবাদ