Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইউপিএস নির্দেশিকা জারি নবান্নের

রাজ্য প্রশাসনে কর্মরত আইএএস-আইপিএস প্রভৃতি সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের নতুন ইউনিফায়েড পেনশন ব্যবস্থার (ইউপিএস) সুবিধা দিতে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

ইউপিএস নির্দেশিকা জারি নবান্নের
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য প্রশাসনে কর্মরত আইএএস-আইপিএস প্রভৃতি সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের নতুন ইউনিফায়েড পেনশন ব্যবস্থার (ইউপিএস) সুবিধা দিতে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা ট্রেজারি ডিরেক্টরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়ার জন্য সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকরা চাইলে অপশন দিতে পারবেন। এই অপশন নেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য যে ফর্ম পূরণ করতে হবে তার কপিও ট্রেজারি কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মী-আধিকারিকদের ২০০৪ সাল থেকে ন্যাশনাল পেনশন স্কিমের (এনপিএস) আওতায় এনেছিল কেন্দ্র। ওই বছরের জানুয়ারি থেকে কাজে যোগ দেওয়া সব কেন্দ্রীয় কর্মী ও আধিকারিকরা এর আওতায় ছিলেন। কিন্তু এনপিএস নিয়ে কেন্দ্রীয় কর্মী ও আধিকারিকদের মধ্যে থেকে আপত্তি ওঠে। এনপিএস-এর পেনশনে কোনও ডিএ ছিল না। চাপে পড়ে কেন্দ্রীয় সরকার সম্প্রতি নতুন পেনশন ব্যবস্থার বিজ্ঞপ্তি জারি করেছে। এতে ডিএ সহ পেনশন পাওয়া যাবে। যে কেন্দ্রীয় কর্মী ও আধিকারিকরা নতুন পেনশন ব্যবস্থায় যেতে আগ্রহী তাঁদের কাছ থেকে অপশন নেওয়া হবে। রাজ্য প্রশাসনও সেই প্রক্রিয়া শুরু করতে চলেছে সর্বভারতীয় ক্যাডা঩রের আধিকারিকদের জন্য। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ