Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

উপাচার্যকে স্মারকলিপি ডিএসও’র

২০১৮ সালে রাজ্য বিধানসভায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাশ হয়েছে। তারপর আলিপুরদুয়ার কলেজে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুসারে এবার ‘আলিপুরদুয়ার কলেজ’ নামের বিলুপ্তি ঘটতে চলেছে।

উপাচার্যকে স্মারকলিপি ডিএসও’র
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ২০১৮ সালে রাজ্য বিধানসভায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাশ হয়েছে। তারপর আলিপুরদুয়ার কলেজে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুসারে  এবার ‘আলিপুরদুয়ার কলেজ’ নামের বিলুপ্তি ঘটতে চলেছে। আর তারই প্রতিবাদে সোচ্চার হয়েছে এসইউসি’র ছাত্র সংগঠন ডিএসও। আলিপুরদুয়ার কলেজ নামটি তুলে দেওয়া চলবে না এই দাবিতে শুক্রবার ডিএসও জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় বিক্ষোভ দেখায়। পরে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই দাবিতে স্মারকলিপি দেয়। 
Advertisement
ডিএসও’র জেলা সম্পাদক সমরেশ ভুঁইমালি বলেন, আলিপুরদুয়ার কলেজ নামটি জেলা তথা ডুয়ার্সের মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। তাই আমাদের দাবি, সেই আবেগকে মর্যাদা দিয়ে আলিপুরদুয়ার কলেজের নামটি তুলে দেওয়া চলবে না। 
উল্লেখ্য, একই দাবিতে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও চিঠি দিয়েছেন। সুমনবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণাঙ্গ আলিপরদুয়ার বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন আমাদের। আমরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যও পেয়েছি। তবে স্থানীয় মানুষের আবেগকে মর্যাদা দিয়ে ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার কলেজ নামটির যাতে বিলুপ্তি না হয় তারজন্য শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছি। 
যদিও উপাচার্য শরিৎকুমার চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুসারেই আলিপুরদুয়ার কলেজ নামের বিলুপ্তি হবে। এখন থেকে আলিপুরদুয়ার কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের কর্মী হিসেবে মর্যাদা মিলবে। তবে আলিপুরদুয়ার কলেজ নামটি না থাকলেও আন্ডার গ্রাজুয়েট কোর্স তো থাকবেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ