নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে চূড়ান্ত ভোটের হার ৭২.১৩ শতাংশ। বুধবার বিকেল ৫টা পর্যন্ত কমিশনের তরফে যে ভোটের হার প্রকাশ করা হয়েছিল, তার তুলনায় প্রায় ৩ শতাংশ হার বৃদ্ধি পেয়েছে। ছয় কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ৭৮.৩৬ শতাংশ ভোট পড়েছে বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রে। এরপরই উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় ভোটের হার ৭৬.১১ শতাংশ। মেদিনীপুর ও সিতাই বিধানসভা কেন্দ্রে ভোটের হার যথাক্রমে ৭৩.৭৩ শতাংশ এবং ৭১.৩০ শতাংশ। এছাড়াও মাদারিহাটে ৬৬.৩৩ এবং নৈহাটিতে ৬৪.৩৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে কমিশন। কমিশনের এক কর্তার কথায়, নির্বাচন শুরুর সময় ভোটের হার কম থাকলেও বেলা গড়াতেই মানুষ লাইন দিয়ে ভোট দিয়েছেন। ভোটের হার সম্তোষজনক।



