Bartaman Logo
২৭ মে, ২০২৬

উমর খালিদের অন্তর্বর্তী জামিন

উমর খালিদের অন্তর্বর্তী জামিন
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লি হিংসার বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ। ওই বছরেরই সেপ্টেম্বরে দিল্লি পুলিস গ্রেপ্তার করে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে। ইউএপিএ-র ধারায় মামলা হয়। চার বছরের বেশি জেলে থাকার পর অবশেষে সাত দিনের জন্য মুক্তি পেতে চলেছেন তিনি। পারিবারিক বিয়ের একটি অনুষ্ঠান উপলক্ষ্যে বুধবার দিল্লির এক আদালত খালিদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। এই অন্তর্বর্তী জামিনের মেয়াদ হবে আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত। ১০ দিনের জন্য আবেদন করলেও আদালত এই প্রাক্তন ছাত্রনেতাকে এক সপ্তাহের জন্য  মুক্তির অনুমতি দিয়েছে। উল্লেখ্য, এই মামলায় খালিদের স্থায়ী জামিনের আর্জি দিল্লি হাইকোর্টে বিচারাধীন। খালিদের মতোই চার বছর ধরে জেলে কাটাচ্ছেন আরও এক ছাত্র শারজিল ইমাম। 
Advertisement
সম্পর্কিত সংবাদ