Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ার গ্রামে বোমা বিস্ফোরণ কাণ্ডে পুলিসের জালে মূল অভিযুক্ত

উলুবেড়িয়ার গ্রামে বোমা বিস্ফোরণ কাণ্ডে পুলিসের জালে মূল অভিযুক্ত
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: মাস দেড়েক আগে উলুবেড়িয়া ১ ব্লকের তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর ফতেপুর রথতলায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে উড়ে গিয়েছিল একটি টালির বাড়ি। তাতে বাড়ির মালিক শেখ শামসুল সহ একাধিক ব্যক্তি আহত হয়েছিলেন। এর কয়েকদিন পর বোমা বিস্ফোরণে জখম আব্দুল হালিম (৪২) ও শামসুলের ছেলে সেখ আরিফের (১৪) মৃত্যু হয়। তদন্তে নেমে হাটগাছা ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাউড়িয়া গ্রামের বাসিন্দা শেখ হাফিজুর নামে এক যুবককে গ্রেপ্তার করে উলুবেড়িয়া থানার পুলিস। সেই ঘটনাতেই বাড়িটির মালিক শেখ শামসুলকে গ্রেপ্তার করা হল। মঙ্গলবার রাতে ফতেপুর গ্রাম থেকে শামসুলকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, ওই বোমা বিস্ফোরণের ঘটনার মূল অভিযুক্ত ছিল ওই টালির বাড়ির মালিক শেখ শামসুল। ঘটনার পর চিকিৎসার জন্য সে আত্মগোপন করেছিল। মঙ্গলবার রাতে গোপন সূত্রে পুলিস জানতে পারে সে বাড়ি ফিরেছে। এরপরেই পুলিস তাকে গ্রেপ্তার করে। ঘটনার দিন বিকেলে বেশ কয়েকজনকে নিয়ে নিজের টালির চালের বাড়িতে বসে বোমা বাঁধছিল শামসুল। তখনই বিস্ফোরণ ঘটে।   
সম্পর্কিত সংবাদ