সংবাদদাতা, উলুবেড়িয়া: শুক্রবার থেকেই শহরের ভিতর রাস্তার ধারে যত্রতত্র অটো, টোটো, বাইক দাঁড় করানো নিষিদ্ধ করেছে প্রশাসন। সেই অনুযায়ী শুক্রবার বিকেল থেকে অভিযানে নামল উলুবেড়িয়া পুরসভা ও পুলিস প্রশাসন। এদিন সন্ধ্যা থেকেই গোরুহাটা মোড়, স্টেশন রোড মোড়ে অভিযান চালানো হয়। তাতে বেশ কয়েকটি অটো, টোটো ও বাইক আটক করেছে পুলিস। পুরসভা সূত্রে খবর, রাস্তার পাশে যে সব গাড়ি বেআইনিভাবে দাঁড় করানো হবে সেগুলির বিরুদ্ধে অভিযান চলবে। অভিযানে আটক করা গাড়ির আইনি প্রক্রিয়া সম্পন্ন করা পর্যন্ত রাখার জন্য উলুবেড়িয়া স্টেডিয়ামে পুরসভার গাড়ি পার্কিং এবং পুরাতন হাসপাতাল মাঠকে চিহ্নিত করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, শহরের যানজট দূর করতে পুলিস প্রশাসনের সঙ্গে পুরসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মিত এই
Advertisement
অভিযান চলবে।



