Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় বাজি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু আরও এক কিশোরীর

উলুবেড়িয়ায় বাজি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু আরও এক কিশোরীর
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: গত শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়ার গঙ্গারামপুরে বাড়িতেই বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছিল। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল মনীষা খাতুন (১৭) নামের আরও এক কিশোরী। বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়েছে। মৃত এই কিশোরীর বাড়ি  উলুবেড়িয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাণীবনে। এই ঘটনায় সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। মনীষা গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। এদিন তার মৃত্যুর খবর মেলায় স্কুলে ছুটি ঘোষণা করা হয়। প্রধান শিক্ষক শ্রীচরণ ঘোষ বলেন, বুধবার প্রথম পিরিয়ড চলাকালীন দুঃসংবাদটা পাই। তারপরেই শোকসভা করে স্কুলে ছুটি ঘোষণা করা হয়। এদিকে, ঘটনার পর থেকে অগ্নিদগ্ধ বাড়িটি পুলিস ঘিরে দেওয়ার পাশাপাশি ওই এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে। যদিও বুধবার পর্যন্ত ফরেন্সিক বিশেষজ্ঞরা আসেননি। প্রসঙ্গত, ঘটনার দিন তিন শিশুকে অগ্নিদগ্ধ হতে দেখে তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল মনীষা। তখনই সে নিজেও অগ্নিদগ্ধ হয়। তাকে প্রথমে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ