Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

উখড়ায় রেলের উচ্ছেদে বাধা

বুধবার অণ্ডাল থানার উখড়া শঙ্করপুর এলাকায় রেলের জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযানে নামে রেল কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানে মেশিন দিয়ে দু’টি অবৈধ নির্মাণ ভাঙতেই জবরদখলকারীদের ক্ষোভের মুখে পড়ে রেল কর্তৃপক্ষ

উখড়ায় রেলের উচ্ছেদে বাধা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: বুধবার অণ্ডাল থানার উখড়া শঙ্করপুর এলাকায় রেলের জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযানে নামে রেল কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানে মেশিন দিয়ে দু’টি অবৈধ নির্মাণ ভাঙতেই জবরদখলকারীদের ক্ষোভের মুখে পড়ে রেল কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। বাধার মুখে পড়ে উচ্ছেদ অভিযান বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শঙ্করপুর রেলগেট সংলগ্ন এলাকায় রেলের জমিতে জনবসতি গড়ে উঠেছে। রেল কর্তৃপক্ষ ওই এলাকায় তাদের জমি পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। এদিন রেলের সুরক্ষা কমিটি ও রেলপুলিস জবরদখলকারীদের উচ্ছেদ করতে আসে। মেশিনের সাহায্যে উচ্ছেদের কাজ শুরু হয়। অবৈধ নির্মাণ ভাঙা হয়। এলাকাবাসী রেল কর্তৃপক্ষকে উচ্ছেদে বাধা দেয়। তাঁদের দাবি, রেল কর্তৃপক্ষকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তার পরে উচ্ছেদ অভিযান চালানো যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ