১৬ ঘণ্টা ধরে রাতভর অভিযানে সাফল্য। নিরাপদে উদ্ধার করা সম্ভব হল ২৮জন শ্রমিককে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রশাসনের কর্মকর্তারা। শনিবার দুপুরে কনৌজ রেলস্টেশনে একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়ে। আটকে পড়েন বহু শ্রমিক। তৎপরতার সঙ্গে তাঁদের উদ্ধার করার চেষ্টা চলে। রবিবার সকালে প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রাণহানির কোনও খবর নেই। প্রত্যেককেই উদ্ধার করা গিয়েছে। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা শাসক শুভ্রান্ত কুমার রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।



