Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্মশালা

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সব কাজকর্ম অনলাইন পদ্ধতিতে চালু হয়ে যাচ্ছে। এর মধ্যে অধিকাংশ কাজ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। সেগুলি করতে গিয়ে কেউ যাতে হোঁচট না খান, তার জন্য কর্মশালা করছে সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্মশালা
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সব কাজকর্ম অনলাইন পদ্ধতিতে চালু হয়ে যাচ্ছে। এর মধ্যে অধিকাংশ কাজ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। সেগুলি করতে গিয়ে কেউ যাতে হোঁচট না খান, তার জন্য কর্মশালা করছে সংসদ। বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা দিনে অফলাইন কর্মশালা হবে। এগুলিতে কাউন্সিলের পোর্টাল পরিচালনা, পরীক্ষা সংক্রান্ত কাজকর্ম, অ্যাকাডেমিক বিভিন্ন সমস্যার সমাধান এবং পড়ুয়াদের পোর্টাল ব্যবহারের খুঁটিনাটি শেখানো হবে। স্কুল ম্যানেজমেন্টের বিষয়টিও অনলাইনে করার প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের। উত্তর ২৪ পরগনা জেলার কর্মশালা হবে ২৪ ফেব্রুয়ারি সল্টলেকের ই জেড সি সি’তে। দক্ষিণ ২৪ পরগনার প্রশিক্ষণ হবে ২৫ ফেব্রুয়ারি, গ‌঩ড়িয়ার জয়হিন্দ অডিটোরিয়ামে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ