Bartaman Logo
২৭ মে, ২০২৬

উঁচু হচ্ছে শাহরুখের ‘মন্নত’, বাড়ছে দু’তলা

উঁচু হচ্ছে শাহরুখের ‘মন্নত’, বাড়ছে দু’তলা
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: ‘মন্নত’-এর বারান্দা থেকে হাত নাড়ছেন ‘কিং খান’। প্রতিবছরই বলিউড মহাতারকা শাহরুখ খানের জন্মদিনে তাঁকে ভক্তদের উদ্দেশে এভাবেই শুভেচ্ছা গ্রহণ করতে দেখা যায়। এবার সেই বিলাসবহুল মন্নতেরই বহর বাড়ছে। মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (এমসিজেডএমএ)-এর কাছে এই মর্মে অনুমতি চেয়ে আর্জি জানিয়েছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। বর্তমানে ওই বিলাসবহুল বাড়িতে সাতটি তলা রয়েছে। খান দম্পতির শখ, সেখানে আরও দু’টি তলা বাড়ানো হবে। যার জন্য খবর পড়বে ২৫ কোটি টাকা। এবার আট ও ন’তলা বানানোর উদ্দেশ্যেই মুম্বই প্রশাসনের কাছে আবেদন করেছেন গৌরী।  ১৯১৪ সালে ব্রিটিশ নির্মাণশৈলীর অনুকরণে ২ হাজার ৯১ বর্গমিটারেরও বেশি জায়গাজুড়ে তৈরি হয়েছিল ‘মন্নত।’ এর আগে ওই বাড়ির নাম ছিল ‘ভিলা ভিয়েনা।’ ২০০১ সালে সেই বাড়িই কেনেন শাহরুখ খান। নাম বদলে রাখা হয় ‘মন্নত’।
Advertisement
সম্পর্কিত সংবাদ