Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্যাংরায় গাড়ির গ্যারাজে আগুন

ট্যাংরায় গাড়ির গ্যারাজে আগুন
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরের বুকে অগ্নিকাণ্ড। শনিবার গভীর রাতে বাইপাস সংলগ্ন ট্যাংরা থানা এলাকার ধাপা মাঠপুকুরের কাছে একটি গাড়ির গ্যারাজে আগুন লাগে। দমকলের ৬টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘিঞ্জি এলাকা হলেও দমকল কর্মীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়েনি। কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। শনিবার রাত ১টা নাগাদ আচমকা গ্যারাজ থেকে আগুন বের হতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। গ্যারাজে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা গ্যারাজ ছাই হয়ে গিয়েছে। কী কারণে আগুন লাগল, তা অবশ্য স্পষ্ট নয়। তবে, শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। 
Advertisement
সম্পর্কিত সংবাদ