Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্যাপের মুখ নেই, নষ্ট হচ্ছে জল

ট্যাপের মুখ নেই, নষ্ট হচ্ছে জল
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: কলের মুখ নেই। ফলে অনবরত জল পড়ে নষ্ট হচ্ছে টাকি পুরসভার নয় নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায়। এই ওয়ার্ডে বেশ কয়েকটি টাইম কল আছে। কিন্তু বেশ কিছুদিন আগে রাতের অন্ধকারে কে বা কারা কলের মুখগুলি খুলে নিয়ে গিয়েছে। সেই থেকেই জল পড়ে নষ্ট হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। ওয়ার্ডের বাসিন্দারা বলেন, সময় মতো পুরসভার পক্ষ থেকে নজরদারি না করায় এই পরিস্থিতি। এই বিষয়ে টাকি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ