Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় উইফা, হংকংয়ে জারি লাল সতর্কতা, বাতিল শতাধিক উড়ান

ভিয়েতনামে তাণ্ডব চালিয়ে এবার হংকংয়ের পথে উইফা। চীনের এই দ্বীপ-শহরের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। যার প্রভাবে শহর ও আশপাশের অঞ্চলজুড়ে শুরু হয়েছে ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টি।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় উইফা, হংকংয়ে জারি লাল সতর্কতা, বাতিল শতাধিক উড়ান
  • ২০ জুলাই, ২০২৫ ১৭:০৭

হংকং: ভিয়েতনামে তাণ্ডব চালিয়ে এবার হংকংয়ের পথে উইফা। চীনের এই দ্বীপ-শহরের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। যার প্রভাবে শহর ও আশপাশের অঞ্চলজুড়ে শুরু হয়েছে ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টি। একসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৭ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় তটস্থ সাধারণ মানুষ। রবিবার সকালে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে হংকং কর্তৃপক্ষ। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য সংশিষ্ট সমস্ত দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Advertisement

ঘূর্ণিঝড় উইফার প্রভাবে বিপর্যস্ত হংকংয়ের স্বাভাবিক জনজীবন। রাস্তাঘাট শুনশান। ঝড়ের দাপটে কেঁপে উঠছে শহরের ঘরবাড়ি। ইতিমধ্যে গণপরিহণ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর সমুদ্রের কারণে স্থগিত ফেরি চলাচল। নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ রয়েছে আকাশপথও। অন্তত ২০০টি উড়ান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হংকংগামী এবং হংকং থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় উইফার প্রভাবে ভিয়েতনামে যথেষ্ট ক্ষতি হয়েছে। শনিবার, হা লং উপসাগরে এর প্রভাবে ঝড়ো আবহাওয়ায় একটি পর্যটকবাহী নৌকা উল্টে যায়। এতে প্রাণ হারান অন্তত ৩৮ জন পর্যটক।

সম্পর্কিত সংবাদ