Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যাঙ্কারের ধাক্কায় নাবালকের মৃত্যু 

ট্যাঙ্কারের ধাক্কায় নাবালকের মৃত্যু 
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: নলহাটিতে জাতীয় সড়কে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এক নাবালকের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃত নাবালকের নাম নূর হাসান শেখ(১৫)। তার বাড়ি নলহাটি থানার মধুপুর গ্রামে। বৃহস্পতিবার সে নলহাটির কয়থা গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিল। বিকেলে বাড়ি ফেরার জন্য সে জাতীয় সড়ক ধরে হেঁটে কয়থা বাস স্টপেজে আসছিল। সেই সময় নলহাটিগামী একটি তেলের ট্যাঙ্কার তাকে ধাক্কা মারে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন। রাতের দিকে সেখানেই তার মৃত্যু হয়। পুলিস ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ