Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই চুরির কিনারা চণ্ডীতলায়, উদ্ধার করা হল টাকা ও গয়না

দু’টি চুরির ঘটনার কিনারা করল চণ্ডীতলা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে সোনার গয়না, নগদ সহ বেশ কিছু চোরাই সামগ্রী। এতে মোট পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে।

দুই চুরির কিনারা চণ্ডীতলায়, উদ্ধার করা হল টাকা ও গয়না
  • ৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দু’টি চুরির ঘটনার কিনারা করল চণ্ডীতলা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে সোনার গয়না, নগদ সহ বেশ কিছু চোরাই সামগ্রী। এতে মোট পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

গত ৩০ সেপ্টেম্বর শিয়াখালার একটি বেকারিতে চুরি হয়েছিল। দুষ্কৃতীরা বেকারি অফিসের তালা ভেঙে প্রায় তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে বাপ্পা শেখ নামে এক যুবককে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় এখনও পর্যন্ত নগদ এক লক্ষ টাকা ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক সকলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
অন্য একটি ঘটনায় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরি করেছিল দুষ্কৃতীরা। নবাবপুরের দুধকলমি গ্রামের ওই বাড়িতে অষ্টমীর রাতে চুরি হয়। সোনার গয়না তো বটেই, বাড়ির গ্যাস সিলিন্ডারও চুরি করেছিল তারা। শনিবার রাতে দুধকলমি গ্রামের ওই চুরির ঘটনায় আব্দুল আলিম শেখকে নবাবপুর থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার বলেন, ধৃত ব্যক্তির সঙ্গে আরও কে কে যুক্ত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। চুরি যাওয়া গয়না, গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। একটি টোটোও বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ