Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লির রানওয়েতে দু’টি বিমানের সংঘর্ষ

দিল্লি বিমানবন্দরে দু’টি বিমান সংঘর্ষ। ট্যাক্সি করার সময় আকাসা এয়ারের বিমানে ধাক্কা মারে স্পাইসজেটের একটি বিমান।

দিল্লির রানওয়েতে দু’টি বিমানের সংঘর্ষ
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরে দু’টি বিমান সংঘর্ষ। ট্যাক্সি করার সময় আকাসা এয়ারের বিমানে ধাক্কা মারে স্পাইসজেটের একটি বিমান। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে দু’টি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার পরেই বিবৃতি দেয় আকাসা এয়ার কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সংঘর্ষের সময় আমাদের বিমানটি দাঁড়িয়ে ছিল। যাত্রী ও কর্মীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। হায়দারাবাদ যাওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে। তদন্ত জারি রয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ