জয়পুরে বৃদ্ধা খুনে এবার পুলিশের জালে দুই পড়শি
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: জয়পুর থানার উত্তর ভাটোরায় আবাস যোজনার টাকা নিয়ে বিবাদের জেরে বৃদ্ধা বিভা বেরাকে (৯৩) খুনের ঘটনায় পুলিশ মৃতার বউমা অনিমা বেরাকে গ্রেপ্তার করেছিল। এবার এই মামলায় গ্রেপ্তার হল মৃতার দুই প্রতিবেশী। ধৃতদের হল সুনীল পাত্র এবং শ্রীমন্ত বেরা। ধৃত তিনজনকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আবাস যোজনার টাকা নিয়ে বিভাদেবীর সঙ্গে তাঁর বউমা অনিমার বিবাদ চলছিল। অনিমা বাড়িটি নিজের নামে করতে চাইলেও শাশুড়ি সেই প্রস্তাবে রাজি হচ্ছিলেন না। অভিযোগ, এরপরেই শাশুড়িকে খুনের পরিকল্পনা করে অনিমা। সেই পরিকল্পনায় তাকে সঙ্গ দেয় সুনীল ও শ্রীমন্ত। গত রবিবার খুনের ঘটনাটি ঘটে। তিনদিন নিখোঁজ থাকার পর বুধবার দুপুরে পুলিশ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ প্রথমে অনিমাকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে দুই পড়শিকে গ্রেপ্তার করা হয়।