Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ফের উত্তর-পূর্বের দুই মহিলা আক্রান্ত দিল্লিতে, সরব অরুণাচল প্রদেশের বিজেপি সাংসদ

দিল্লিতে অত্যাচারিত হচ্ছেন উত্তর-পূর্বের মানুষজন। সোমবার লোকসভার বাইরে এমনই অভিযোগে সোচ্চার অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাও। তিনি বলেন, রাজধানীতে বসবাসকারী উত্তর-পূর্বের বহু মানুষ প্রায়ই নিগ্রহ ও হামলার মুখে পড়ছেন।

ফের উত্তর-পূর্বের দুই মহিলা আক্রান্ত দিল্লিতে, সরব অরুণাচল প্রদেশের বিজেপি সাংসদ
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লিতে অত্যাচারিত হচ্ছেন উত্তর-পূর্বের মানুষজন। সোমবার লোকসভার বাইরে এমনই অভিযোগে সোচ্চার অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাও। তিনি বলেন, রাজধানীতে বসবাসকারী উত্তর-পূর্বের বহু মানুষ প্রায়ই নিগ্রহ ও হামলার মুখে পড়ছেন। সম্প্রতি দক্ষিণ দিল্লির সাকেত নগর এলাকায় মণিপুর ও অসমের দুই মহিলার উপর হামলার অভিযোগ সামনে আসে। জানা যায়, প্রকাশ্যে তাদের জাতিগত পরিচয় নিয়ে অপমানজনক মন্তব্য করেছিল কয়েকজন। বিজেপি সাংসদ জানান, এই ধরনের ঘটনা শুধু দিল্লিতেই নয়, দেশের অন্যান্য বড় শহরেও হচ্ছে। বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক বলেই দাবি করেছেন তিনি। জানান, সংসদেও বিষয়টি উত্থাপন করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করে উত্তর-পূর্বের মানুষের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। তাঁর দাবি, বর্ণবিদ্বেষমূলক হামলা রুখতে কঠিন আইন প্রয়োজন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর-পূর্বের বিভিন্ন নেতা ও সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমাও ঘটনাটিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ