Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই নাবালিকা নিখোঁজ: দু’সপ্তাহ পরও সন্ধান নেই, মাটিগাড়া থানায় বিক্ষোভ

দুই নাবালিকা নিখোঁজ: দু’সপ্তাহ পরও সন্ধান নেই, মাটিগাড়া থানায় বিক্ষোভ
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: ১৮ দিন পেরিয়ে গেলেও খোঁজ মিলল না মাটিগাড়া ও বাগডোগরার নিখোঁজ দুই নাবালিকার। মেয়েদের সন্ধান পেতে বুধবার মাটিগাড়া থানায় বিক্ষোভ দেখায় দুই পরিবারের লোকজন সহ স্থানীয়রা। 

Advertisement

২৩ ফেব্রুয়ারি মাটিগাড়ার কমলাবাড়ি থেকে নিখোঁজ হয় ওই দুই নাবালিকা। মাটিগাড়ার কমলাবাড়ির ১৫ বছর বয়সি নিখোঁজ এক নাবালিকা নবম শ্রেণির ছাত্রী। অপরদিকে, কমলাবাড়িতে মামার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হয় বাগডোগরার গোঁসাইপুরের আরএক নাবালিকা। মাধ্যমিক পরীক্ষা শেষে মামাবাড়ি এসেছিল সে। 
২৩ ফেব্রুয়ারি রবিবার মামাবাড়ি বেড়াতে এসেছিল নিখোঁজ ওই কিশোরী। মামাবাড়ির পাশের এক বান্ধবীর সঙ্গে দেখা করে সে। এরপরে পরিবারের লোকজন যখন বিভিন্ন কাজে ব্যস্ত সেই সময় সন্ধ্যা থেকে হঠাৎ করে দুই কিশোরী নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাদের খোঁজ পাওয়া না গেলে মাটিগাড়া থানার দ্বারস্থ হয় দুই পরিবারের লোকজন। তবে অনেকদিন পেরিয়ে গেলেও কোনওরকম সন্ধান দিতে পারিনি পুলিস। 
বুধবার এনিয়ে মাটিগাড়া থানায় বিক্ষোভ দেখান ওই দুই পরিবারের সদস্য সহ স্থানীয়রা। নিখোঁজ এক নাবালিকার মামা লক্ষণ বর্মন জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছুটিতে আমাদের বাড়ি বেড়াতে এসেছিল ভাগ্নি। আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যায় হঠাৎ করেই প্রতিবেশী এক কিশোরী সহ আমার ভাগ্নি নিখোঁজ হয়ে যায়। আত্মীয়স্বজন থেকে শুরু করে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পুলিস এখনও পর্যন্ত কোনওরকম সন্ধান দিতে পারছে না। 
মাটিগাড়া থানার পুলিস জানিয়েছে, নিখোঁজ নাবালিকাদের খোঁজ শুরু করা হয়েছে। সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ