Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সমুদ্রস্নানে গিয়ে আলিপুর আদালতের আইনজীবী সহ মৃত ২

মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে আলিপুর আদালতের এক আইনজীবীর মৃত্যু হল। নাম দেবাশিস দত্ত (৪৭)। তাঁর বাড়ি কলকাতার সার্ভে পার্ক থানার সন্তোষপুরের বিবেকানন্দ রোডে।

সমুদ্রস্নানে গিয়ে আলিপুর আদালতের আইনজীবী সহ মৃত ২
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে আলিপুর আদালতের এক আইনজীবীর মৃত্যু হল। নাম দেবাশিস দত্ত (৪৭)। তাঁর বাড়ি কলকাতার সার্ভে পার্ক থানার সন্তোষপুরের বিবেকানন্দ রোডে। অন্যদিকে, দীঘা লাগোয়া ওড়িশার উদয়পুর সমুদ্রসৈকতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নদীয়ার করিমপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। নাম নবরূপ মোহান্ত (২১)।  

Advertisement

কলকাতা থেকে দু’শো জনের বেশি আইনজীবীর দল রবিবার মন্দারমণি বেড়াতে আসে। তাঁরা আলিপুর জেলা ও দায়রা আদালত সহ অন্যান্য আদালতের আইনজীবী বলে জানা গিয়েছে। আইনজীবীরা মন্দারমণির একাধিক হোটেলে উঠেছিলেন। রবিবার বিকেলে তাঁদের মধ্যে কয়েকজন সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন। দেবাশিসবাবু সমুদ্রে নেমে কিছুটা এগিয়ে যান। পরে দেখা যায়, তিনি জলে পড়ে রয়েছেন। নুলিয়ারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করেন। দেবাশিসবাবুকে রামনগরের বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিসের দাবি, দেবাশিসবাবু ঢেউয়ের তোড়ে জলে পড়ে ডুবে যান। আর উঠতে পারেননি। তাঁকে সেই অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গীরা দৌড়ে যান। নুলিয়ারা তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী নীপান্বিতা দত্ত সহ পরিবার রাতেই মন্দারমণি আসেন। কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর সোমবার পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। 
উদয়পুর সমুদ্রসৈকতে স্নান করতে নেমে তলিয়ে মৃত যুবক নবরূপের বাড়ি নদীয়া জেলার করিমপুর থানার আনন্দপল্লিতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ