Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজো আবহেই গোডাউন থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার, গ্রেপ্তার ব্যবসায়ী

আদালের সাফ নির্দেশ, শব্দবাজি নিষিদ্ধ। কিন্তু আড়ালেই চলে এই শব্দবাজির রমরমা ব্যবসা। পুজোর আবহে যখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তখনই বোলপুরে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে পুলিশের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ বাজি।

পুজো আবহেই গোডাউন থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার, গ্রেপ্তার ব্যবসায়ী
  • ৪ অক্টোবর, ২০২৬ ১৩:১৬
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: আদালের সাফ নির্দেশ, শব্দবাজি নিষিদ্ধ। কিন্তু আড়ালেই চলে এই শব্দবাজির রমরমা ব্যবসা। পুজোর আবহে যখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তখনই বোলপুরে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে পুলিশের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ বাজি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার একটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় চার হাজার প্যাকেট শব্দবাজি উদ্ধার করে বোলপুর থানার পুলিশ। এই ঘটনায় সৌরভ চন্দ্র নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি বোলপুরের দর্জিপট্টি এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী দুর্গাপুজো, কালীপুজো এবং দীপাবলিতে শব্দবাজি বিক্রি ও ফাটানো নিষিদ্ধ। সেই নির্দেশের মধ্যেই শারদোৎসবের আগে এক ব্যবসায়ীর গোডাউনে বিপুল পরিমাণ শব্দবাজি মজুত রয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। খবর পেয়েই রবিবার ওই গোডাউনে অভিযান চালায় বোলপুর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে প্রায় চার হাজার প্যাকেট শব্দবাজি উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা বাজির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর সৌরভ চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ শব্দবাজি কোথা থেকে আনা হয়েছিল এবং এই মজুতের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে সোমবার বোলপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ