Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আবু ধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ভারতীয় সহ মৃত ২

ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আবু ধাবিতে এক ভারতীয় সহ মৃত্যু হল দু’জনের। আহত আরও তিন। আবু ধাবির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম একটি ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করেছিল।

আবু ধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ভারতীয় সহ মৃত ২
  • ২৭ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

আবু ধাবি: ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আবু ধাবিতে এক ভারতীয় সহ মৃত্যু হল দু’জনের। আহত আরও তিন। আবু ধাবির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম একটি ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করেছিল। তার ধ্বংসাবশেষ আছড়ে পড়ে সংযুক্ত আরব আমিরশাহির এই শহরের ব্যস্ত সুইহান স্ট্রিটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। তাঁদের মধ্যে একজন ভারতীয়। অন্যজন পাকিস্তানি। আবু ধাবি মিডিয়া অফিস সোশ্যাল মিডিয়া পোস্টে একথা জানিয়েছে। আহতরা নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়িও। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরজুড়ে। ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যুদ্ধে আরব আমিরশাহিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১১। তাঁদের মধ্যে ছ’জন বিদেশি। নিহতদের অধিকাংশেরই ক্ষেপণাস্ত্র বা তার ধ্বংসাবশেষের কারণে মৃত্যু হয়েছে। আহত মোট ১৬৬ জন। অন্যদিকে, পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষে সাত ভারতীয়র মৃত্যু হল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ