Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাঙ্ক ডাকাতিতে পুরী থেকে ধৃত ব্রাঞ্চ ম্যানেজার সহ দুই

চাকদহে বেসরকারি ব্যাঙ্কের স্বর্ণ ঋণ প্রদানকারী শাখায় ডাকাতির ঘটনায় এবার গ্রেপ্তার করা হল ওই ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার ও এক কর্মীকে।

ব্যাঙ্ক ডাকাতিতে পুরী থেকে ধৃত ব্রাঞ্চ ম্যানেজার সহ দুই
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী : চাকদহে বেসরকারি ব্যাঙ্কের স্বর্ণ ঋণ প্রদানকারী শাখায় ডাকাতির ঘটনায় এবার গ্রেপ্তার করা হল ওই ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার ও এক কর্মীকে। ধৃতদের নাম অভিজিৎ ঘোষ ও বাপ্পা ঘোষ। অভিজিৎ ব্যাঙ্ক ম্যানেজার। দু’জনের বাড়িই চাকদহে। ঘটনার দিন থেকেই নিখোঁজ ছিল তারা। তাদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। ধৃতদের শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের সাতদিন পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে পুরী থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করে চাকদহ থানার পুলিস। তারা একটি হোটেলে গা ঢাকা দিয়েছিল। পুলিসের অনুমান, এই দু’জন দুষ্কৃতীদের সাহায্য করেছিল। ব্যাঙ্কের ভল্টের বিষয়েও দুষ্কৃতীদের জানিয়েছিল তারা। এমনকী ব্যাঙ্কে ডাকাতরা যখন আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালাচ্ছিল, তখন তারা নিষ্ক্রিয় ছিল।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট চাকদহ বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা প্রায় ১৫ কেজি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। পরে ৪ কেজি ৬০০ গ্রাম সোনা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় তিনজনকে। এদিন আরও দু’জন গ্রেপ্তার হওয়ায় এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার হল। তবে বাকি সোনা এখনও উদ্ধার হয়নি। পুলিসের প্রাথমিক দাবি, এই দু’জন গ্রেপ্তার হওয়ায় ডাকাতির ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ